• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৭:৫০ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল

২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের উড্ডয়ন বাতিল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: উড্ডয়নের ঠিক আগমুহূর্তে ককপিটে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দা ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। ২৯ নভেম্বর রোববার বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় সব যাত্রী নিরাপদে রয়েছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনসের মো. কামরুল ইসলাম জানান, ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচের কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসে। এ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এভিয়েশনে এ ধরনের ঘটনা স্বাভাবিক।

আরও পড়ুন

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিমানটির উড্ডয়ন বাতিলের শেষ মুহূর্তে রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানায়, সব ধরনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয়। এরপর যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে নামানো হয়। বর্তমানে সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে, যে কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার জন্য।

আরও পড়ুন

১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই

এদিকে, ফ্লাইটটির যাত্রীদের জেদ্দায় পৌঁছে দিতে কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৮



৪৬তম বিসিএসে ১,৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
৪৬তম বিসিএসে ১,৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৩৬