• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪৮:১৫ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

বর্জ্যকে সম্পদে রূপান্তরের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান ডা. জুবাইদার

১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৩:৫৭

বর্জ্যকে সম্পদে রূপান্তরের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান ডা. জুবাইদার

অনলাইন ডেস্ক: তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) বিশ্বনেতাদের স্পাউসদের উচ্চ পর্যায়ের বৈঠকে বর্জ্যকে শক্তির উৎস ও অর্থনৈতিক সম্পদে রূপান্তরের জন্য বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।

১১ নভেম্বর বুধবার ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উদ্যোগে আয়োজিত এ শীর্ষ বৈঠকে বর্জ্যমুক্ত বিশ্ব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের রূপরেখা ও বহুমাত্রিক পদক্ষেপ তুলে ধরেন তিনি।

এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন ও বর্জ্যমুক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন

রাজনীতি এখন সর্বগ্রাসী, এটা ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

ভাষণে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে পূর্ণ সমর্থন জানায়। বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর’ (রিডিউস, রিইউজ, রিসাইকেল) কৌশল এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’ টেকসই পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। 
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ‘এনডিসি ৩.০’-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১.৭৮ মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, রাজধানী ঢাকায় দৈনিক ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। পরবর্তীতে দেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত রয়েছে। প্লাস্টিক দূষণ মোকাবিলায় পরিবেশবান্ধব বিকল্প হিসেবে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের ব্যবহার বৃদ্ধি এবং উন্মুক্ত জলাশয়গুলো প্লাস্টিকমুক্ত করার অগ্রগতির কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরা হয়।একই সঙ্গে আন্তর্জাতিক অতিথিদের সবুজ জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সামাজিক সুরক্ষা এবং ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতনতা আন্দোলনে যুক্ত করা অপরিহার্য। বর্জ্যকে নষ্ট না হতে দিয়ে একে সম্পদে, দূষণকে সমাধানে এবং বৈশ্বিক প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে বাংলাদেশ বিশ্বের যেকোনো যৌথ উদ্যোগে প্রস্তুত রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
প্রায় ৩ লাখ টন সার কিনবে সরকার
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:১৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১২ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:৪৩