• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫০:৫৪ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান: ভলকার টুর্ক

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৭:৩৭

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে প্রয়োজন স্বাধীন প্রতিষ্ঠান: ভলকার টুর্ক

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

৭ সেপ্টেম্বর সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি।

ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ৪৪টি সুপারিশ দেওয়া হয়। বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযোগের স্বাধীন তদন্ত, বেসামরিক নজরদারি ও জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ক্ষমতাবান করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সবার জন্য সুফল বয়ে আনে এমন অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি এগিয়ে নিতে মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সাথে কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন ভলকার টুর্ক। তার মতে, মিয়ানমারসহ আশপাশে বিরূপ প্রভাব ফেলেছে রোহিঙ্গা সংঘাত; বিশেষ করে বাংলাদেশে। রাখাইনে রোহিঙ্গা সংকট ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের ফল। যার মধ্যে নির্বিচার গ্রেফতার, নিপীড়ন, যৌন নির্যাতন ও জোরপূর্বক বিতাড়নের ফলে এই বিপর্যয়। যার পেছনে মিয়ানমার ও আরাকান আর্মি দু'পক্ষই দায়ী।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪০:৫৪



ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:০০

টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৭:৪০

ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমনি
ভেনিসে বাঁধনের ওপর হামলা, যা বললেন পরীমনি
৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২৪




ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
ইয়েমেনে কারাগারে সৌদি বিমান হামলা, নিহত ৭
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৬