• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:০৪:৩১ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

‘‌১১ ডিসেম্বর জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা'

২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:০০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Ad

২ ডিসেম্বর মঙ্গলবার তিনি বিভিন্ন গণমাধ্যমকে জানান, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণ করা হলে কমিশনের কোনো আপত্তি নেই।

Ad
Ad

তার ভাষায়, নির্ধারিত সময়ের এক-দুদিন আগে বা পরে হলেও নির্বাচন হতে পারে-অর্থাৎ ওই সপ্তাহের মধ্যেই যেকোনো দিন ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

এদিকে আসন্ন তফসিল ঘোষণার বিষয়ে তিনি জানান, ৭ ডিসেম্বর রোববার কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই তফসিলসহ অন্যান্য তারিখ চূড়ান্ত করা হবে। আলোচনার ভিত্তিতে ১১ ডিসেম্বরের দিকে তফসিল ঘোষণা হতে পারে।

ভোটের দিন সাংগঠনিক ব্যবস্থা নিয়েও পরিবর্তনের ভাবনা রয়েছে। সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একই দিনে অনুষ্ঠিত হবে, তাই ভোটকক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে ৯ ঘণ্টা করার বিষয়টি বিবেচনায় আছে বলে জানান তিনি।

তার বক্তব্য অনুযায়ী-

ভোট শুরুর সময় বর্তমান সকাল ৮টা থেকে এগিয়ে সাড়ে ৭টায় আনা হতে পারে।

শেষ সময় বিকাল ৪টা থেকে বাড়িয়ে সাড়ে ৪টা করার প্রস্তাবও কমিশনে আলোচনা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ওসমান হাদি গুলিবিদ্ধ
১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫০:৩৯

সংবাদ ছবি
নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন শিশির মনির
১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৪৪:১৫




সংবাদ ছবি
এক মাসে আরও ২৭৩৮ রোহিঙ্গার অনুপ্রবেশ
১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২২:০৭

সংবাদ ছবি
কন্যাসন্তানের বাবা হলেন অপূর্ব
১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:১৭:৪৪





Follow Us