• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৮:৩৬ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীন সমঝোতা

৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৮:২৬

অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় বাংলাদেশ-চীন সমঝোতা
বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

টানা কয়েক দিনের আন্দোলনের পর কাজে ফিরেছেন শ্রমিকরা, শান্ত শিল্পাঞ্চল

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭