• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:৫১:০৪ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

৬ আগস্ট ২০২৬ রাত ০৮:৩৮:১৪

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ৬ আগস্ট বৃহস্পতিবার সংসদ ভবন মসজিদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অংশগ্রহণ করেন।

জুলাই আন্দোলনে হতাহতদের জন্য দোয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময় দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪