• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৪:৩৮ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

ড. শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড আবেদন

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০০

ড. শিরীন শারমিন চৌধুরীর ২ দিনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর লালবাগ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

৭ এপ্রিল মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে এ আবেদন করা হয়।

Ad
Ad

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের (লালবাগ বিভাগ) পরিদর্শক মোহসীন উদ্দীন আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ড. শিরীন শারমিন চৌধুরীকে ভোররাত ১টা ২০ মিনিটে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

Ad

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি এলাকায় চলমান শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে পুলিশ ও দলীয় কর্মীরা নির্বিচারে গুলি চালায়। এতে মো. আশরাফুল (ফাহিম) নামে এক যুবক চোখে গুলিবিদ্ধ হয়ে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারান।

পুলিশের আবেদনে আরও বলা হয়, ঘটনার দিন দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ড. শিরীন শারমিন চৌধুরী সক্রিয় ভূমিকা পালন করেন। তার এবং অন্যান্য আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই হামলাটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কৌশলে তথ্য এড়িয়ে গেছেন। মামলার রহস্য উদ্ঘাটন, নেপথ্য পরিকল্পনাকারীদের শনাক্তকরণ এবং পলাতক আসামিদের অবস্থান নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়া, জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফের সৌদি আরবে ইরানের হামলা
ফের সৌদি আরবে ইরানের হামলা
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯



জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:১২


‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১১:২১






Follow Us