• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০২:৩৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৫:১২

জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে উদ্বেগজনক হারে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালে মোট ১৬ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭৪ জন রোগী। এর মধ্যে অনেকেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে নতুন রোগীর আগমনের কারণে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত রোগীদের জন্য ৪৪ শয্যার একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। এখানে রোগীদের আলাদা রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যাতে সংক্রমণ ছড়ানো রোধ করা যায়। জয়পুরহাট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছা. লিপি আক্তার জানিয়েছেন, শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।

সিভিল সার্জন ডা. মো. আল মামুন বলেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ৭৪ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে এবং ৪০ জনের রিপোর্ট এখনো আসেনি। জয়পুরহাটে এখনও কোনো হামে আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭