• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৩:০৬ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:১৪

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফ্রেমওয়ার্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো লুইজ ইয়েকার ভিয়েইরার সঙ্গে এক বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন।

২৬ সেপ্টেম্বর শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ক ও এর গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৈঠকে তারা নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং উভয় দেশের জনগণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২১:২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৪:৩৬



খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
খুলনায় ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৩

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩৩


চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী বর্ষিণী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:০৮