নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাবেক কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন।
১৬ এপ্রিল বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্র জোবেরা রহমান লিনু। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

তাদের মধ্যে কিংবদন্তি ক্রীড়াবিদ লিনু খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে পেয়েছেন দেশের এই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার। দীর্ঘ ক্রীড়াজীবনে অসংখ্য জাতীয় শিরোপা এবং টেবিল টেনিসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available