• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৩৪:০৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৪:১৬

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সমাজসেবায় গৌরবোজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহেরীন চৌধুরীর পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তার স্বামী মনসুর হেলাল।

দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পদক প্রদান করা হয়।

২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেই বিভীষিকাময় মুহূর্তে নিজের জীবনের তোয়াক্কা না করে শিশু শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে অগ্নিদগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী।

ওই রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই কৃতি সন্তানকে তার অসামান্য ত্যাগের জন্য সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪