• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:১০:৫১ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:০১

অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় ও অপতথ্য মনিটরিং বিষয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

২৩ সেপ্টেম্বর বুধবার এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩ নম্বর ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধনের লক্ষ্যে ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। এই সেলের সভা আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, আইজিপিসহ সংশ্লিষ্টদের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় এবং অপতথ্য মনিটরিং-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫


বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪১




অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সভা ২৭ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯:০১