অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে আবেদন জানানো হয়েছে। কলেজটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড এ আবেদন জানান।
২৫ নভেম্বর বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংগঠনটির একটি প্রতিনিধিদল। ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি জায়গা বরাদ্দের আবেদন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
এ সময় নটর ডেম কলেজের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, কলেজটির পরিবেশ, শিক্ষা ব্যবস্থাপনা, ছাত্র-শিক্ষক সম্পর্ক, পাঠদান পদ্ধতি ও প্রশাসন প্রশংসনীয়। এ কারণেই কয়েক যুগ ধরে কলেজটি দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা দেশের অন্যান্য কলেজের জন্য দৃষ্টান্তস্বরূপ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি ক্লাবের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। এ ছাড়া ক্লাবের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কার্যক্রম এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি ক্লাবের কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদলের সদস্যরা।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available