• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:২৫:২৩ (16-Apr-2026)
  • - ৩৩° সে:
বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

নিজস্ব প্রতিবেদক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।১৫ এপ্রিল বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দাগামী একটি ফ্লাইটে যাত্রার প্রস্তুতি নেন। তবে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে বিমানযাত্রার অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে যান।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, তার পাসপোর্ট ইমিগ্রেশন তালিকায় স্থগিত ছিল। একই সঙ্গে তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে তাকে বিদেশযাত্রা থেকে বিরত রাখা হয় বলে দাবি করা হয়েছে।এদিকে এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।