• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪০:০৫ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী

১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫০:৩৩

আইনজীবী হওয়ার বয়সসীমা ৩৫ করা হবে: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের বয়সসীমা নির্ধারণের উদ্যেগ নিচ্ছে সরকার। এর ফলে, ৩৫ বছর বয়সের পর আর কেউ আইনজীবী হতে পারবে না।

১৩ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিস ও ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্টের ইন্টার্নশিপ প্রোগ্রামের কনভোকেশন ও অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল অফিসের দ্বিতীয় ব্যাচের ইন্টার্নদের অনভোকেশন দেওয়া হয় এবং তৃতীয় ব্যাচের ইন্টার্নদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী বলেন, আগামী দিনে লিগ্যাল প্রফেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, সমাজে আইনজীবীদের প্রফেশনকে আমরা এমন এক উচ্চতায় নিতে চাই- যে উচ্চতায় গেলে আপনার দিকে তাকিয়ে যে কেউ মনে করবে, একজন জ্ঞানী মানুষের কাছে যাচ্ছি। আপনি যখন এই প্রফেশনে আসবেন, আপনাকে শুধু ‘ল’ জানলে হবেনা। এর সঙ্গে-সঙ্গে আপনাকে, অর্থনীতি, কেমেস্ট্রি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান জানতে হবে।

তিনি আরও বলেন, এদেশকে এগিয়ে নিতে শুধুমাত্র শিক্ষায়, জ্ঞানে গরীমায় বড় হলে হবেনা আপনাকে নীতি, নৈতিকতার কথা মাথায় রাখতে হবে। আপনি ভালো আইনজীবী কিন্তু টাকার প্রতি যদি আপনার লোভ থাকে, কীভাবে মক্কেল থেকে টাকা বের করে নিবেন- এই চিন্তা যদি থাকে তাহলে আপনি ভালো আইনজীবীর কাতারে পড়বেননা। এ ধরনের ব্যবসা বন্ধ হওয়া দরকার।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সুইডেনের অ্যাম্বাসেডর নিকোলাস উইকস, ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টিটিভ স্টেপেন রদরিগ প্রমুখ।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৫:৫৫




জামালপুরের গাঁজাসহ গ্রেফতার-১
জামালপুরের গাঁজাসহ গ্রেফতার-১
১৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩২:৫৪