মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে শিবচরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান শিবচর উপজেলা বাঁশকান্দি গ্রামের ছলেনামা বাজিতপুর গ্রামের শাহিন খানের ছেলে।
নিহতের পরিবার জানান, খেলাধুলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজাখুঁজির অনেকক্ষণ পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available