• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:১১:৩০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৬:৫২

কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি দিতে হবে না: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগের জন্য আমার ওপর অনেক চাপ। কিন্তু আমরা কোনো ব্যাংকে রাজনৈতিক নিয়োগ দিচ্ছি না, দেবোও না।

আজ ১ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে আইসিবির সুবর্ণজয়ন্তীতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘১৭ বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে, যে কারণে অনেকেই ব্যাংকের পরিচালক হতে চায় আর্থিক খাতের বিভিন্ন পদে বসতে চায় কিন্তু সরকার তা বিবেচনায় নিচ্ছে না।’

আরও পড়ুন

মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন হুমায়ুন কবির

এসময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আইসিবিকে সবার মতোই ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে।’

এদিকে, বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  

সেখানে তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ভিত্তিক লেনদেনকে আরো বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থায় কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না।  

আরও পড়ুন

রাজধানীসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনা মূল্যে সম্পন্ন হবে। এ জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে।

ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক কিংবা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে নগদ টাকা বহনের প্রয়োজনীয়তা কমবে এবং লেনদেন আরো সহজ ও দ্রুত হবে।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে

অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।

বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮