• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪১:১০ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী

১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন।

১৭ নভেম্বর মঙ্গলবার চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

তবে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময় তাকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এমনকি জাতীয় সংসদেও মন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ২ শীর্ষ ব্যক্তির এমন অবস্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

টেকসই শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে।

পরদিন ১৫ নভেম্বর বিকেলে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার হৃদযন্ত্রের দুটি ব্লকে সফলভাবে রিং পরান। একই সঙ্গে অপর ব্লকটিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার ডাইলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়।

এরপর একদিন সিসিইউতে এবং পরবর্তী সময়ে হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ (মঙ্গলবার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি নিজ বাসায় ফেরেন।

আরও পড়ুন

১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ

স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) সহ একটি প্রতিনিধিদল।

এছাড়া স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানিয়েছেন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০


১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১২ ঘণ্টা ঢাকা সেনানিবাসে যান চলাচলে বিধিনিষেধ
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:৫৩


এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
এবার এসপি জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৬:০০