• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১০:৫৩:৫৪ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:২৩:৫৭

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক রিপোর্ট: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩ অক্টোবর শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারিয়েছে। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তৌফিক ইমরোজ খালিদীর সঙ্গে থাকা ব্যক্তিগত স্মৃতিও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, “তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আমার জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে মারা যান। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তাকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর)
৩ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩১:০৭







২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৪০২
৩ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪৩:৩৭