অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২ সেপ্টেম্বর বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে মোট ১৫৭টি, ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৭১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ৩৩৩টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৩৭২টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ১৬৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে মোট ৩১১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৩২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে মোট ১৭৯টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৯৭টি গাড়ি ডাম্পিং ও ২৯৪টি গাড়ি রেকার করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available