• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:২৭:২৬ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

আমি ফিরে এসেছি মানুষের কাছে, সংসদে মির্জা আব্বাস

৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৮

আমি ফিরে এসেছি মানুষের কাছে, সংসদে মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রায় পাঁচ মাস পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে হুইলচেয়ারে করে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন তিনি। এ সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

নিজ আসনে বসার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে স্বাগত জানান এবং দ্রুত সুস্থতা কামনা করে বলেন, ‘দীর্ঘ পাঁচ মাস পর মির্জা আব্বাস সাহেব সংসদে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই।’ পরে সংসদে বক্তব্য দেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘চিকিৎসা আমার এখনো শেষ হয়নি। তারপরও আবেগ ও ভালোবাসার কারণে আমাকে আসতে হয়েছে।’

সংসদে ফিরে আসার দিনটিকে নিজের রাজনৈতিক জীবনের আবেগঘন দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘২০০৬ সালের পর আবার জাতীয় সংসদে একজন সংসদ সদস্য হিসেবে কথা বলার সুযোগ পেয়েছি। এটি আনন্দ ও গর্বের মুহূর্ত।’

বর্তমান সংসদের যাত্রা শুরুর পরপরই ১১ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে মির্জা আব্বাস গুরুতর স্ট্রোকে আক্রান্ত হন। এরপর চিকিৎসার জন্য দীর্ঘ সময় তাকে বিদেশে থাকতে হয়েছে। অসুস্থতার সময়ে যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অসুস্থ অবস্থায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার সময়ে তাকে দেখতে গিয়েছিলেন উল্লেখ করে মির্জা আব্বাস জানান, তখন তিনি অচেতন ছিলেন। পরে বিষয়টি জানতে পারেন। ‘একজন অসুস্থ মানুষের প্রতি স্পিকারের এই মানবিক আচরণ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। এটি আমি কোনো দিন ভুলব না।’ বলেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, রাজনীতি শুধু মতের পার্থক্যের বিষয় নয়। সংসদও শুধু বিতর্কের জায়গা নয়। সংসদ হচ্ছে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গা। আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাকে সুস্থতা দেন, যাতে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য বাকি সময়টুকু নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।

২০০৬ সালের পর আবার সংসদে দাঁড়ানোর প্রসঙ্গ তুলে মির্জা আব্বাস বলেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে। মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’

সুস্থতার জন্য দলমত নির্বিশেষে যারা দোয়া করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। বলেন, ‘আপনারা দোয়া করবেন, আমি যাতে বাকি সময়টুকু বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য, দেশের জন্য যেন কিছু করতে পারি।’

এর আগে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে যান মির্জা আব্বাস। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কাজ ও সংসদীয় কার্যক্রমের খোঁজখবর নেন। পরে বিকালে অধিবেশনে যোগ দেন।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন মির্জা আব্বাস। দেশে ফেরার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২২

নতুন দায়িত্ব পেলেন এ্যানি
নতুন দায়িত্ব পেলেন এ্যানি
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৫৫

ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম
ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৫৭


আমি ফিরে এসেছি মানুষের কাছে, সংসদে মির্জা আব্বাস
আমি ফিরে এসেছি মানুষের কাছে, সংসদে মির্জা আব্বাস
৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৮