• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৫১:৩৭ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: সমাজকল্যাণমন্ত্রী

১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:২৬:৫৫

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: সমাজকল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু দেশের নয়, বিশ্বেরও সম্পদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি।

১২ আগস্ট বুধবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। এই লক্ষ্য শুধু পরিকল্পনা বা ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, দেশের জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে তরুণদের যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

জাহিদ হোসেন বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। যেসব তরুণের ব্যবসা শুরু করার মতো আর্থিক সক্ষমতা নেই, তাদের সহায়তায় বীজ মূলধন দেওয়ার ব্যবস্থাও রয়েছে। উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে বাজেটে ৫০০ কোটি টাকার প্রারম্ভিক তহবিল রাখা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আলোচকরা শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের দক্ষতা উন্নয়ন এবং তাদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে তরুণদের ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব জাওয়াদ আজাউই এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র: বাংলাদেশ প্রতিনিদিন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন
১২ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩১:৩২