• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৩:৫৪:১৫ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে ধ্বংস হওয়া দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে পুনরায় বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’-এর সূচনা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশুবিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এ সময়ে শিশুদের বইমুখী ও সাহিত্যনির্ভর করে তুলতে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ  সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে।

তাই শিশুদের উপযোগী আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. তপন কুমার বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫২:০১



গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে
২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪২:২৬





টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫৮:৫৮

বয়সটা থামিয়ে রেখেছি: কেয়া পায়েল
বয়সটা থামিয়ে রেখেছি: কেয়া পায়েল
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪২:৫৮