• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৫:৫৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ আগস্ট ২০২৬ দুপুর ০১:৩১:৩৭

ঢাকা-দিল্লির সুবিধামতো সময়েই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি এখনও কাজ করছে। দুই দেশের পারস্পরিক সুবিধামতো সময়েই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে প্রথমবারের মতো দায়িত্ব পালন করতে এসে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধামতো সময়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

সাম্প্রতিক সময়ে ঢাকা-দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকেও ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তিনি।

নতুন দায়িত্বের চ্যালেঞ্জ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তার অন্যতম দায়িত্ব। একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে।

তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন

১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার

এদিকে জ্বালানি সহযোগিতার বিষয়েও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলে জানান হুমায়ুন কবির। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯