• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৪১:৫৮ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

২৩ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:০৭

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক: সদ্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়া জহির উদ্দিন স্বপন মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন।

২৩ আগস্ট রোববার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি। এর আগে শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় প্রথম দফা রদবদল ও সম্প্রসারণের অংশ হিসেবে স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এতদিন তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

মন্ত্রীর পদ থেকে স্বপনের পদত্যাগ এবং তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়টি শুক্রবারই জানিয়েছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর পরদিন শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে জহির উদ্দিন স্বপনের স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন।

জহির উদ্দিন স্বপন ছাড়াও বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০১:০৭