• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৫৯:৫৪ (21-Aug-2026)
  • - ৩৩° সে:

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি

২১ আগস্ট ২০২৬ রাত ০৯:১৯:২৩

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক: সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

২২ আগস্ট শনিবার সকালে শ্রদ্ধা জানাবেন তিনি। ২১ আগস্ট শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, ২২ আগস্ট শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একই সঙ্গে বিউগলে করুণ সুর বাজানো হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৩৩


শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি
২১ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৫:৫২