• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৩:২৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:০০

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক
ছবি: বিএনপি মিডিয়া সেল

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদ সদস্য এস. এম. জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রণালয়কে প্রতিরক্ষা ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

আরও পড়ুন

তাহসিফ সৌরির দাফন সম্পন্ন

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯

৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
৬৬ কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে বিএনপি
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৫



জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৮:৩৯