• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:২৭:২৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

২৯ জুলাই ২০২৬ বিকাল ০৫:০৬:০৯

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্নভঙ্গের পর জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

২৮ জুলাই মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেন নেইমার।

জাতীয় দলকে বিদায় জানিয়ে নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন।

তবে ব্যক্তিগত সাফল্য থাকলেও বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর থেকেই তার অবসর নিয়ে আলোচনা শুরু হয়। শেষ ম্যাচ শেষে মেটলাইফ স্টেডিয়ামে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। শেষ পর্যন্ত সেই ম্যাচটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন নেইমার। ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে বদলি হিসেবে নেমে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ ইকুয়েডরের মাকারা।

এদিকে সম্প্রতি তরুণ সতীর্থদের অপমান করেছেন এমন গুঞ্জনও নাকচ করেছেন নেইমার। তার দাবি, ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে দলের পারফরম্যান্স নিয়ে গঠনমূলক আলোচনা করেছিলেন। তবে সেই ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হয়েছে।

সূত্র: গোল ডট কম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪