• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:২৪:৫৫ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:২৭

মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই শনিবার মাগুরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ ও ‘গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

সংস্কৃতি মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর বাংলাদেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনই একটি সমৃদ্ধ জাতির পরিচয় তুলে ধরে। সরকারের এই মহতী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী নিজ হাতে একটি ‘জলপাই’ গাছের চারা রোপণ করেন এবং এতে পানি সেচন করে শুভ সূচনা করেন। পরবর্তীতে খুলনার রেঞ্জ ডিআইজিসহ উপস্থিত অতিথিবৃন্দ ‘কদবেল’ গাছসহ অন্যান্য ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়া পরিবেশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

​মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, মাগুরার জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্ট-এর সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান।​এর আগে মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে জেলা পুলিশ মাগুরার পক্ষ থেকে তাঁকে সুসজ্জিত পুষ্পস্তবক দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় জেলা পুলিশ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সক্রিয় ভূমিকা পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
২৫ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:২৩








পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
পে স্কেল নিয়ে নতুন দুঃসংবাদ, বাড়ছে হতাশা
২৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:০৯:২২


Follow Us