• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ০২:৫৮:১১ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক

১৪ জুলাই ২০২৬ রাত ০৮:২৩:৩৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। তার স্মরণে আগামীকাল ১৫ জুলাই বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গ্রহণের পর শেখ হামাদ বিন খলিফা আল-থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই ৭৪ বছর বয়সে মারা যান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানি। ১৯৯৫ সালে ক্ষমতায় আসার পর ২০১৩ সাল পর্যন্ত তিনি কাতার শাসন করেন।

তার নেতৃত্বে জ্বালানিসমৃদ্ধ কাতারে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাব বৃদ্ধি পায়। এ কারণে তাকে আধুনিক কাতারের অন্যতম স্থপতি হিসেবে বিবেচনা করা হয়।

শেখ হামাদ বিন খলিফা আল-থানি বর্তমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বাবা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
১৪ আগস্ট ২০২৬ সকাল ১১:৫৯:১৩