• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:৪০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

৩ জুলাই ২০২৬ সকাল ০৭:৪৮:৫৪

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী বলে আবারও অবস্থান স্পষ্ট করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে রয়েছে বেইজিং।

২ জুলাই বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর শেষে চীনের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ চীন প্রত্যাখ্যান করে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ইয়াও ওয়েন বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়; চীনের দীর্ঘদিনের বৈদেশিক নীতিই হলো— কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা।

রাষ্ট্রদূত বলেন, চীন নিজেও দীর্ঘদিন ধরে বিভিন্ন বিদেশি শক্তির হস্তক্ষেপ ও চাপের মুখোমুখি হয়েছে। এখনও কিছু মহল চীনের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সে কারণে বাংলাদেশ বর্তমানে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা চীন ভালোভাবেই উপলব্ধি করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীন বাংলাদেশের পাশে থাকবে। গত পাঁচ দশক ধরে চীনের পররাষ্ট্রনীতিতে এ অবস্থান ধারাবাহিকভাবে বজায় রয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

সূত্র: ঢাকা পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮