• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১২:৪৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী

২ জুলাই ২০২৬ দুপুর ০২:০৮:২৫

শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 তিনি বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে, চাকরি ছেড়ে দিতে হবে।

২ জুলাই বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ গ্রহণ না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।

তিনি বলেন, কনস্টিটিউশনাল প্রভিশনে এটা নেই, কারণ নির্বাচন সকলে করতে পারবে। কিন্তু একটা ডিরেক্ট রেগুলেশন নির্বাচন কমিশনের তো হতে পারে যেটা আইনকে কখনও ব্যত্যয় ঘটায় না।

তিনি আরও বলেন, এই ধরনের যদি একটি নিষেধাজ্ঞা থাকে তাহলে শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের যে আমাদের প্রয়োজন সেটা থাকবে।

এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপি ২শতাংশ দিয়েছে, পরবর্তীতে ৫ শতাংশ দেওয়ার কথা বলেছেন। এছাড়া আপিল বিভাগের রায় দিয়েছেন, ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩



বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৫:৩৬

মহাখালীতে ভবনে আগুন
মহাখালীতে ভবনে আগুন
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৬:৪৪

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৫০