• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৬:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:১৩

স্পীকারের সাথে ইরানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক ‍রিপোর্ট: জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সাথে ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২২ জুন সোমবার সংসদ ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় স্পীকার ইরানের সংসদের সাথে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের উপর গুরুত্বারোপ করেন।

ইরানীরা বীরের জাতি উল্লেখ করে যুদ্ধের সময় ইরান সংসদের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে বলে স্পীকার মনে করেন। এসময় ইরানী রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পীকারের সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা গ্রহণে বাংলাদেশিদের উৎসাহিত করতে স্পীকারকে অনুরোধ জানান। পাশাপাশি তিনি বাংলাদেশে বাণিজ‌্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব‌্যক্ত করেন। ইরানের প‌্যাট্রো ক‌্যামিকেল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন‌্য স্পীকারকে প্রস্তাব দেন ইরানী রাষ্ট্রদূত। বাংলাদেশের বিশ্বমানের পোষাক আমদানিতে তেহরান আগ্রহী বলে স্পীকারকে অবহিত করেন।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

ইরানী সুপ্রীম লিডার আয়াতুল্লাহ আলী খামেনী’র মৃত‌্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পীকারকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ‌্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ‌্য চুক্তি নবায়নে স্পীকারের সহযোগিতা কামনা করেন। দুই দেশের জনগণের সাথে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রদূত দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারে স্পীকারের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯