• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:৪৬:১৫ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৫:৫৩

সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর আজ ২৯ নভেম্বর ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন

গঙ্গা চুক্তি নিয়ে দ্রুত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ১৭ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল আল আমিন শ্রেষ্ঠ এ্যাথলেট (প্রবীণ) এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো. জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ এ্যাথলেট (নবীন) হিসেবে নির্বাচিত হয়। গত ২৩ নভেম্বর হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৪টি ট্র্যাক ও ১৫টি ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২০২৭ সালে ব্যাংকে ছুটির তালিকা প্রকাশ
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৩৯


১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ নেই
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:০৮