• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩৯:৫২ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

১৭ জুন ২০২৬ বিকাল ০৩:২৩:৪৩

গণমাধ্যম কমিশন গঠনে সহায়তায় আগ্রহী ইইউ

ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

১৭ জুন বুধবার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউ রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তবে একই সঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকেও সুরক্ষা দিতে চায় সরকার। এ কারণে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান সরকারের কাছে উপস্থাপন করবে। এর ভিত্তিতেই গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us