• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৭:৩৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রান্তিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:২০

প্রান্তিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

অনলাইন ডেস্ক: প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

৪ জুন বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিইআরসি জানায়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গত ২০ ও ২১ মে গণশুনানি শেষে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়। তবে ওই পুনর্নির্ধারিত ট্যারিফে প্রান্তিক বা লাইফলাইন গ্রাহকদের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রস্তাবিত মূল্যহারের প্রতিফলন ঘটেনি।

এ বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে এলে তারা বিইআরসিকে ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ জানায়। বিদ্যুৎ বিভাগের মতে, লাইফলাইন গ্রাহকদের ওপর বাড়তি মূল্যহার আরোপ করলে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেত, যা তাদের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে লাইফলাইন গ্রাহকদের জন্য বাড়তি বিদ্যুৎ মূল্য সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিদ্যুৎ বিভাগের সুপারিশের আলোকে বিইআরসি বিষয়টি পুনর্বিবেচনা করে।

এর পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আবাসিক লাইফলাইন গ্রাহকদের জন্য মাসিক ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা হবে এবং আগের মূল্যহারই বহাল থাকবে।

এই সিদ্ধান্তের ফলে দেশের বিপুল সংখ্যক নিম্ন আয়ের পরিবার স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us