• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:৪৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:২৩

বৃহস্পতিবার দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর ৪ জুন বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই দিনে তার সঙ্গে দেশে ফিরবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাও।

২ জুন মঙ্গলবার রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকালে দেশে ফিরে জাতিসংঘে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us