• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৮:২৬ (19-May-2026)
  • - ৩৩° সে:

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

১৯ মে ২০২৬ বিকাল ০৪:৪৩:২২

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক: লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক।

১৯ মে মঙ্গলবার ভোর ৫টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Ad
Ad

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ কার্যক্রমে সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়া সরকার।

Ad

বিমানবন্দর সূত্র জানায়, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে তারা নানা ধরনের প্রতিকূলতার মুখে পড়েন। অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা স্বাগত জানান। এ সময় আইওএম তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, দেশে ফেরার পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের নিজ নিজ অভিজ্ঞতা সমাজে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা অন্যান্য বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনেও সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us