• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪১:৫৪ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

ট্রেনে ঈদযাত্রা: চাঁদ দেখা সাপেক্ষে মিলবে দুই দিনের টিকিট

১৮ মে ২০২৬ সকাল ০৮:২৯:১২

ট্রেনে ঈদযাত্রা: চাঁদ দেখা সাপেক্ষে মিলবে দুই দিনের টিকিট

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের দিন দেশে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করে না। এ কারণে দুই দিনের টিকিট চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি করবে রেলওয়ে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৮ মে ঈদ অনুষ্ঠিত হলে ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট চাঁদ দেখা কমিটির ঘোষণার পরপরই অনলাইনে উন্মুক্ত করা হবে।

ঈদযাত্রাকে সামনে রেখে ইতোমধ্যে ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৩ মে বিক্রি করা হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি করা হয়েছে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট।

অন্যদিকে ঈদ শেষে ঘরমুখো যাত্রীদের ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি করা হবে। এসব টিকিটের মাধ্যমে যাত্রীরা ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।

রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে এসব টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫

কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৫:৩০