• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৫:৩৫ (13-May-2026)
  • - ৩৩° সে:

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

১৩ মে ২০২৬ বিকাল ০৪:১০:৫৪

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

অনলাইন ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকা।

১৩ মে বুধবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

Ad
Ad

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ১টি প্রকল্পের।

Ad

অনুমোদিত প্রকল্পসমূহ: 
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১. চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন) প্রকল্প
২. গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন) প্রকল্প

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
৩. জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ) প্রকল্প

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
৪. হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন) প্রকল্প

সমাজকল্যাণ মন্ত্রণালয়
৫. সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন) প্রকল্প

প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬. সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪×এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
৭. চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত) প্রকল্প

পানি সম্পদ মন্ত্রণালয়
৮. পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৯. ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ (১ম সংশোধন) প্রকল্প অনুমোদন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us