• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:১৭:০৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ যেন আর না হয়: প্রধানমন্ত্রী

১০ মে ২০২৬ সকাল ১০:১৫:২৬

পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ যেন আর না হয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আর কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে—এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চ্যানেল২৪ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১০ মে রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগে সংঘটিত হত্যাযজ্ঞের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর বর্বর হামলা চালায়। এতে শত শত পুলিশ সদস্য শহিদ হন। তিনি এ সময় মুক্তিযুদ্ধে শহিদ সব পুলিশ সদস্যকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

তিনি আরও বলেন, স্মরণের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয় না। দেশের স্বাধীনতা অর্জনে যেসব পুলিশ সদস্য আত্মত্যাগ করেছেন, সেই স্বাধীনতা রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব।

প্রধানমন্ত্রী বলেন, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশকে জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসের সাক্ষী রাজারবাগে দাঁড়িয়ে সবাইকে নতুন করে শপথ নিতে হবে—দেশ ও জনগণের পাশে থাকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬