• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:৩৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

৭ মে ২০২৬ রাত ০৯:২২:০২

শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

৭ মে বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওবার্তায় তিনি জানান, আসন্ন ঈদকে ঘিরে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। পাশাপাশি আমরা যেন অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুৎ ব্যবহার না করি, সেই নির্দেশনাও দেয়া হয়েছে।

আরও পড়ুন

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্টি পরিস্থিতিতে গত ৬ এপ্রিল জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯