• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:২৩:৪১ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৭ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৩২

১৭ মে দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৭ মে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

৭ মে বৃহস্পতিবার ইনস্টিটিউটের স্থান পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণকে এ তথ্য জানান।

ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনবল তৈরি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন ধরনের দুর্যোগের ওপর গবেষণা, দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিসহ জনগণের দুর্যোগ লাঘব করার আনুষঙ্গিক কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত সকল সংস্থার সংশ্লিষ্ট সদস্য ও স্বেচ্ছাসেবীদের বিশেষায়িত প্রশিক্ষণও এ ইনস্টিটিউটের মাধ্যমে পরিচালিত হবে। এটি দক্ষিণ এশিয়া ও বিশ্বের অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। গাজীপুর সিটি কর্পোরেশনে ৮.২০ একর ভূমিতে একাডেমিক কাম প্রশাসনিক ভবন এবং আবাসিক প্রশিক্ষণের জন্য ১টি ৬ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে একাডেমিক ভবন ও হোস্টেলের ৩য় তলা পর্যন্ত নির্মাণ করা হবে। এ জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানসহ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
২৭ জুলাই ২০২৬ বিকাল ০৩:১২:১৩



জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
জামালপুরে ট্রাক চাপায় নিহত ১
২৭ জুলাই ২০২৬ দুপুর ০২:১১:২৮






বিশ্ববাজারে কমল তেলের দাম
বিশ্ববাজারে কমল তেলের দাম
২৭ জুলাই ২০২৬ সকাল ১১:৪৮:২৪

Follow Us