• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:৫৪:৪০ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

সর্বজনীন সামাজিক সুরক্ষার দিকে হাঁটছে সরকার

৪ মে ২০২৬ বিকাল ০৪:১৮:২৫

সর্বজনীন সামাজিক সুরক্ষার দিকে হাঁটছে সরকার

ডেস্ক রিপোর্ট: বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় নিশ্চিত করার পথে হাঁটছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেন, সরকার মনে করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এই উদ্যোগ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

৩ মে রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেন।

সুশাসন, নাগরিক অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নিতে ‘নাগরিকতা থিমেটিক কোলাবোরেশন অ্যান্ড নেটওয়ার্কিং ইভেন্ট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)। দিনব্যাপী এই আয়োজনে সরকারের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধি এবং নাগরিকতা কর্মসূচির অংশীদার সংস্থাগুলো অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। এই উদ্যোগ দেশের নারীদের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

তিনি বলেন, ‘নারীর পরিবার ও সন্তানদের লালন-পালনের ক্ষেত্রে যে সহায়তা দরকার, সেটা নিশ্চিতে আমরা এই ফ্যামিলি কার্ড শুরু করেছি।’

বিএনপি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রথম বিষয় ছিল রাষ্ট্রব্যবস্থা সংস্কার। এ ছাড়া আগামী বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি করা এবং দেশে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অঞ্চলগত বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
ঠাকুরগাঁও যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৫০


পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের ২ সদস্য গ্রেফতার
২৪ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:০২