• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৫৬:৩২ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:০১

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২২৭ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

Ad

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৫১ জন শিশুর মধ্যে এর উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ১৩১ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এবং ৫ হাজার ২৮ জনের শরীরে রোগটি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ের মধ্যে সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৫ হাজার ১৫৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৭৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২


Follow Us