• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৮:৩২ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৬:১১

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় পানি ঢুকতে শুরু করেছে এবং নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মৌলভীবাজার, নেত্রকোনা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনার কিছু নিচু এলাকায় ইতোমধ্যে পানি প্রবেশ করেছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, টানা বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কয়েকটি জেলায় পানির চাপ বাড়ছে।

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান

এর আগে আবহাওয়া অধিদপ্তর ৯৬ ঘণ্টার ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার, ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার।

এদিকে দেশের চারটি নদী- ভুগাই, কংস, মনু ও মগরা এর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে ভুগাই-কংস নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানিও দ্রুত বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তবে বৃষ্টিপাত কমলে ধীরে ধীরে পানি কমে আসার সম্ভাবনাও রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪