• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ রাত ১০:২০:১৭ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক

২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৭:৪৮

ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, ২০২৫ সালের জুন থেকে যুক্তরাজ্য বাংলাদেশি ব্যক্তিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ করেছে।

২৮ এপ্রিল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ডিকাব টক এ তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ।

Ad
Ad

সারাহ কুক বলেন, জব্দ হওয়া অর্থ ফেরত আনা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া। এর জন্য শক্তিশালী প্রমাণ প্রয়োজন এবং এটি দ্রুত সম্পন্ন করা সম্ভব নয়। আইনি ব্যবস্থার মাধ্যমেই এসব অর্থ ফেরত আনতে হবে।

Ad

তিনি আরও বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা ও আইনের শাসন বজায় রাখার ক্ষেত্রে যুক্তরাজ্যের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের আর্থিক অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারে লন্ডনে একটি ‘ইলিসিট ফিন্যান্স সামিট’ আয়োজন করা হবে, যেখানে বাংলাদেশের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বাংলাদেশের নিজস্ব বিষয় এবং জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই এর সমাধান হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

এছাড়া, যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে যুক্তরাজ্যের কঠোর নীতি রয়েছে।

বিভিন্ন খাতে সংস্কারে সহযোগিতার বিষয়ে তিনি জানান, অর্থনৈতিক সংস্কার ও রপ্তানি বহুমুখীকরণে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনেও দেশটি পর্দার আড়ালে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮






Follow Us