• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:২৮:৩৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

আমেরিকা-ইরান যুদ্ধে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০০

আমেরিকা-ইরান যুদ্ধে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের মতো বাংলাদেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে একটি অসাধু চক্র তেলের সংকট সৃষ্টি করে অনৈতিক ব্যবসায় জড়িয়েছে, যা দেশের জন্য লজ্জাজনক। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার সারাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ঠাকুরগাঁওয়ের উন্নয়নেও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে, স্বাস্থ্যসেবা উন্নয়নে মেডিকেল কলেজ স্থাপন এবং পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া তিনি জানান, ইতোমধ্যে জেলার একটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে অন্যায় ও মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। ধর্মীয় বিভেদ এড়িয়ে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। পাশাপাশি এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দপত্র প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রামুতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১০ জুন ২০২৬ দুপুর ০২:২১:৫৬


খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
খালাস পেলেন নাসির-তামিমা দম্পতি
১০ জুন ২০২৬ দুপুর ০১:৫৪:৫৬





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫


Follow Us