• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:১৫:০৫ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়বে, খরচও কমানো হবে: প্রধানমন্ত্রী

১৮ এপ্রিল ২০২৬ সকাল ০৭:২৯:৪৩

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়বে, খরচও কমানো হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। এ সময় আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং খরচ আরও কমানোর আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় তাদের কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আপনারা আল্লাহর মেহমান। আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। দেশ ও জাতির জন্য দোয়া করবেন, যেন আমরা সব সংকট সফলভাবে মোকাবিলা করতে পারি।’

Ad
Ad

হজ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েই বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বর্তমান সরকার তা এগিয়ে নিয়ে গিয়ে এ বছর অন্তত ১২ হাজার টাকা খরচ কমাতে সক্ষম হয়েছে। আগামী বছর আরও কম খরচে হজযাত্রী পাঠানোর লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

Ad

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হজযাত্রীদের নিরাপদ যাত্রা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তিনি ভিভিআইপি লাউঞ্জ হয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন, যা রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী ফ্লাইটসহ আজ মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হচ্ছে, এর মধ্যে ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ৪টি সৌদিয়া এবং ৪টি ফ্লাইনাস পরিচালনা করছে।

সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালে মোট ২০৭টি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। এ বছর কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত বছরের তুলনায় টিকিটপ্রতি খরচ প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us