• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ০১:৩৯:৫৪ (18-Apr-2026)
  • - ৩৩° সে:

বর্ষবরণ ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০২:২২

বর্ষবরণ ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সব বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৯ এপ্রিল বৃহস্পতিবার জারি করা এক কার্যপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

Ad
Ad

নির্দেশনা অনুযায়ী, রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল এবং রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত নববর্ষের সব অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। জননিরাপত্তার স্বার্থে বিকেল ৫টার পর এসব এলাকায় সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হবে।

Ad

নিরাপত্তা জোরদারে হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বাংলাদেশ কোস্ট গার্ড এর নৌ টহল থাকবে। ইভটিজিং, পকেটমার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

এদিকে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎসবকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিরাপত্তার অংশ হিসেবে নববর্ষের দিন অর্থ্যাৎ ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশন সারাদিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে ফানুস ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us